, | |

মূলপাতা জাতীয়

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, স্বরাষ্ট্র থেকে সরানো হলো সাখাওয়াতকে


প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২৪ ৮:৩৮ : অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা দায়িত্ব দেওয়াসহ পুরনোদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ শুক্রবার শপথ নেওয়া চার উপদেষ্টার দপ্তর বন্টন করা হয়েছে। এছাড়া, পুরোনোদের মধ্যে কয়েকজনের দপ্তর বেড়েছে।

আজ শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে। স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

 

নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের।

আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সালেহ উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে।

আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকী আজমকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়।

গত ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে তাদের মধ্যে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

আজ আরও চার জনের শপথ নেওয়ার মাধ্যমে এ পর্যন্ত উপদেষ্টার সংখ্যা হলো ২১ জন।

আরও পড়ুন: রাজধানীতে সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর