, | |

মূলপাতা জাতীয়

রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না, শিক্ষার্থীদের আইনমন্ত্রী


আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৯ জুলাই, ২০২৪ ৫:১৯ : অপরাহ্ণ

শিক্ষার্থীদের উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকা-বাদ্য করে এটার নিরসন হবে না।’

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হতে চাওয়ার শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন। যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আশা করবো, তারা আন্দোলন প্রত্যাহার করবেন।’

আইনমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে, তখন আজকে যারা কোটাবিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি। তাদের বক্তব্য সেখানে দেননি। তার পরে মামলাটার রায় হয়ে গেছে, মামলাটি এখন আপিল বিভাগে।’

 

আনিসুল হক বলেন, ‘রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকা-বাদ্য করে এটার নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। সঠিক জায়গা হলো, তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। অবশ্যই আপিল বিভাগ সব পক্ষ শুনবেন এবং সব পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে—খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কী করে মুক্তি দেবো আমি তো বুঝে উঠতে পারছি না।’

আরও পড়ুন: সরকারকে হুঁশিয়ারি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা কোটাবিরোধীদের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর