, | |

মূলপাতা জাতীয়

শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয়, সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের। ফাইল ছবি
প্রকাশের সময় :৭ জুলাই, ২০২৪ ১:৪৩ : অপরাহ্ণ

শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয়, সেজন্য পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে। কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।’

আজ রোববার সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে। কিন্তু ধরা পড়ে অনেক পরে। দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।’

 

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সম্পদের হিসাব দিতে পারে, এটা দেওয়া উচিৎ। এখানে আপত্তি কোথায়? আমি যদি সৎভাবে কাজ করি দিতে আপত্তি কী?’

কর্মকর্তাদের সৎ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না।’

কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তো এ সিদ্ধান্ত দেইনি। দিয়েছেন আদালত। তারপরও আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময়মতো সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে এটাতো সরকারের সিদ্ধান্ত না, আদালত রায় দিয়েছে। এটা আদালতের এখতিয়ার।’

আরও পড়ুন:

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে

শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দর অবরোধ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর