, | |

মূলপাতা জাতীয়

সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন


প্রকাশের সময় :৩ জুন, ২০২৪ ৪:১৯ : অপরাহ্ণ

পুরনো সূচিতে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি। পবিত্র ঈদুল আজহার ছুটির পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে সরকারি অফিসসূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর