বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আওয়ামী লীগ

পরিস্থিতি কখন কী হয় বলা যায় না: ওবায়দুল কাদের


ওবায়দুল কাদের

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১:১১ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরিস্থিতি কখন কী হয় বলা যায় না। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কী হবে সেটি বোঝা যাচ্ছে না। সবকিছু মিলে ২০২৪ সালে কী রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না।’

আজ সোমবার দুপুরে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়।’

বিএনপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা প্রথম বলেছিল যে, এ সরকার নির্বাচন করতে পারবে না। এরপর বলে নির্বাচন করতে পারলেও পাঁচ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এরপর আবার তারা বলেছেন ১৫ দিনের বেশি এই সরকার টিকবে না।’

বিএনপির ১৩ জন নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘যারা মারা গেছেন তারা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টাডিতে মারা গেলেন? সে সংক্রান্ত কোনো তালিকা তাদের কাছে দেওয়া হয়নি। এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতো।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর