, | |

মূলপাতা জাতীয়

শেখ হাসিনাকে চীন, রাশিয়া ও ভারতের অভিনন্দন


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মেন্টিস্কি। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৪ ১২:২৩ : অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটাস্কি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

এ ছাড়া ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরাও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তারা নিজ নিজ দেশের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

এদিকে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬১ আসনে। জাতীয় পার্টি (জাপা) জয়ী হয়েছে ১১টিতে। এ ছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

আরও পড়ুন: 

ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে

আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ, কে কোন আসনে নির্বাচিত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর