, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড


প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২৩ ৬:৪৬ : অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম আরও ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকায় দাঁড়িয়েছে। দেশের ইতিহাসে স্বর্ণেরর দামের এটিই সর্বোচ্চ রেকর্ড।

এর আগে গত ৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা।

আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল রোববার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের ৮৭ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় সোনা বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর