রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৯ অক্টোবর ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রাজধানীর রমনা থানার মামলার তদন্ত কর্মকর্তা মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এর আগে আজ রাত ৭টা ৪২ মিনিটে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে মির্জা ফখরুলকে নিয়ে আদালতে নিয়ে আসা হয়।
রাত ৮টা ১০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা–কর্মীরা দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে পুলিশ রমনা থানায় মামলা করে।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ। আটকের সাড়ে ৯ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানায় পুলিশ।
