, | |

মূলপাতা আন্তর্জাতিক

লটারিতে ৩ কোটি টাকা পেয়ে আনন্দে আত্মহারা


মো. শামীম
প্রকাশের সময় :২০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২১ : অপরাহ্ণ

সৌদি আরব প্রবাসী এক বাংলাদেশি লটারিতে ১০ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) জিতেছেন।

সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ ড্র’ জেতা ওই যুবকের নাম মো. শামীম (৩১)। তিনি সৌদি আরবের দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করেন। হঠাৎ এতো বড় লটারি জয়ে তিনি পুরোপুরি হতবাক।

হঠাৎ করে লটারি জয়ের ই-মেইল পেয়ে হতবাক ও বাকরুদ্ধ হয়ে যান শামীম।

ইমেইলে মাহজুজ ড্রয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, তাদের সাপ্তাহিক র‍্যাফেল পুরস্কারটি পাচ্ছে শামীম। তার টিকিটের আইডি নম্বর ৩৮২২৫৮১৯।

প্রথমে শামীম লটারি জয়ের বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। পরে তার অ্যাকাউন্টে লগইন করে নিশ্চিত হন এক মিলিয়ন দিরহাম জিতেছেন তিনি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মো. শামীম বলেন, ‘আমি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে এতো টাকা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার টাকার পরিমাণে এতগুলো শূন্য এর আগে কখনো যোগ হয়নি।’

লটারি জয়ের সুসংবাদটি বাংলাদেশে তার পরিবারকেও জানিয়েছেন শামীম।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর