বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১১ আগস্ট ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমদু জুয়েল এই কমিটি অনুমোদন দেন।

চবি ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মামুনুর রশিদ মামুনকে সিনিয়র সহসভাপতি, মো. ইয়াসিনকে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সাজ্জাদ হোসেন হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

২০২২ সালের ১ নভেম্বর কেন্দ্র থেকে চবি ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২০১৬ সালের অক্টোবরে খোরশেদ আলমকে সভাপতি ও শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপরের বছর ১৮ মে ২৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ৪২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রবিউল হোসেন রবিকে আহ্বায়ক, মোহাম্মদ ফিরোজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কামরু উদ্দিন সবুজকে সদস্য সচিব করা হয়েছে।

২০১৮ সালের ১ আগস্ট কেন্দ্র থেকে শহীদুল আলমকে সভাপতি ও মোহাম্মদ মহসিনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর