, | |

মূলপাতা জাতীয়

ব্রিকস আমন্ত্রণ জানালে অবশ্যই আমরা যোগ দেবো: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
প্রকাশের সময় :১৯ জুন, ২০২৩ ৮:০২ : অপরাহ্ণ

পাঁচটি দেশের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) অর্থনৈতিক জোট ব্রিকস আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানালে বাংলাদেশ যোগ দিবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশসহ আটটি নতুন দেশকে উদীয়মান অর্থনীতিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন ব্রিকস নেতারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই যোগ দেব। আমরা এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।

এর আগে জেনেভায় আবদুল মোমেন ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশ চলতি বছরের আগস্টে ব্রিকসের সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে।’

দক্ষিণ আফ্রিকায় আগামী ২২-২৪ আগস্ট ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রিকস নেতারা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জোহানেসবার্গের গৌতেংয়ের স্যান্ডটন কনভেনশন সেন্টারে (এসসিসি) শীর্ষ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর