, | |

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার, জানালেন আমু


আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু
প্রকাশের সময় :৬ জুন, ২০২৩ ৮:২৫ : অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে আলোচনার দুয়ার খোলা বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

তিনি বলেন, বিএনপির সঙ্গে প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা হতে পারে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলের এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা। বিএনপির সাথে যেকোনো আলোচনা হতে পারে।

সাবেক এই মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আলোচনার দ্বার সবসময় খোলা আছে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনা হতে পারে।

একই সমাবেশে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মার্কিন ভিসানীতির সমালোচনা করেন।

তিনি বলেন, আমেরিকার ভিসা নীতি দুরভিসন্ধিমূলক। এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপি বা সুশীল সমাজের কাছে ক্ষমতা তুলে দেওয়া যায়। মার্কিন ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপিকে বলবো-সাহস থাকলে সেই নির্বাচনে আপনারা আসেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর