বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম আরেক দফা কমলো



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমেছে।

এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা। যা এ‌তোদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা।

আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল সোমবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১০৫০ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়। তখন ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা করা হয়।

রুপার দাম অপরিবর্তিত

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর