বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

রাজধানীতে জামায়াতের বিশাল বিক্ষোভ


আজ সকালে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২২ জানুয়ারি ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ

রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এতে দলটির শত শত নেতাকর্মী অংশ নেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কারা নির্যাতনের প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

আজ রোববার সকালে রাজধানীর কাওরান বাজার থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরঝিল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচন করার জন্য স্বপ্নে বিভোর। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নতুন করে বিরোধী দলের ওপর দমন-পীড়ন শুরু করেছে।

এই জামায়াত নেতা বলেন, স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজপথে সভা-সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে জনগণকে ওই অধিকার থেকে বঞ্চিত করছে। সরকারবিরোধী শিবিরকে নেতৃত্বশূন্য করে রাজনৈতিক উচ্চভিলাষ চরিতার্থ করার জন্যই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের গ্রেপ্তার করে জুলুম-নির্যাতন চালানো হচ্ছে।

সমাবেশ থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কারারুদ্ধ সকল আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কুতুব উদ্দিন, ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, ইউসুফ আলী মোল্লা ও
ছাত্রনেতা সালাহউদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর