, | |

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে শনাক্ত, মৃত্যু নেই


প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২২ ৩:৫৩ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে ৫৪ জন শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার ৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ সময় করোনায় একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের ১ দশমিক ৭৯ শতাংশ।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০১ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৮২ হাজার ৭৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৮৮২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৬ জনে অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর