, | |

মূলপাতা স্বাস্থ্য

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো


প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২২ ৪:২১ : অপরাহ্ণ

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। শনাক্তের নতুন রেকর্ড প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে।

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৩৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ। এ সময় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সর্বোচ্চ ৯২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত বাড়লো, মৃত্যু ১

চলতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯২ জনে। আর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১১৩ জনে দাঁড়িয়েছে।

গতকাল শনিবার দেশে ৯২২ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এসময় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮৯ এবং ঢাকার বাইরে ৪৪৫ জন।

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ২০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর