বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু, শনাক্ত ৩৪৬



নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ১৪ অক্টোবর ২০২২, ৫:১১ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৪৪৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩১০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৯৩ জনে অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর