, | |

মূলপাতা স্বাস্থ্য

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ৬৩৭ রোগী হাসপাতালে


প্রকাশের সময় :৬ অক্টোবর, ২০২২ ৬:৩১ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩৩ জনে। আর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৬৩ জনে অপরিবর্তিত রয়েছে।

গতকাল বুধবার দেশে ৩৪৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৪১০, মৃত্যু ১

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪১৭ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ২২০ জন চিকিৎসাধীন আছেন।

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৭১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৬২ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৯ হাজার ২৮৩ জন।

এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৮৮৭ জন।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর