, | |

মূলপাতা চাকরি

লোক নেবে ইস্টার্ণ ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে


প্রকাশের সময় :২২ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৫ : অপরাহ্ণ

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এজেন্ট ব্যাংকিং বিভাগে জনবল নিয়োগ দেবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার )।

পদের সংখ্যা: নির্ধারিত না।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস করতে হবে।

অন্যান্য যোগ্যতা: যেকোনো জায়গায় আগ্রহ থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজ ও পরিশ্রমী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এমএস অফিস, ইন্টারনেট ও ইমেইল আদান প্রদানে সিদ্ধ হস্ত হতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: দেশের যে কোনো স্থান।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। ইস্টার্ন ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তবে পারফরমেন্সের উপর ভিত্তি করে এক বছর পরে লিখিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর