বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা চাকরি

কেবিন ক্রু নেবে নভোএয়ার, লাগবে না অভিজ্ঞতা



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর ২০২২, ৭:১৭ অপরাহ্ণ

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘কেবিন ক্রু’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: কেবিন ক্রু

পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা এ লেভেল উত্তীর্ণ।

অন্যান্য যোগতা: বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও কথা বলায় পারদর্শী হতে হবে। স্বচ্ছ দৃষ্টি শক্তির অধিকারী হতে হবে। তবে শরীরে কোনো দৃশ্যমান ট্যাটু থাকা যাবে না। সাঁতারে পারদর্শী হতে হবে।

বয়স: ২০-২৬ বছর

উচ্চতা: নারী ১৬০ সেন্টিমিটার, পুরুষ ১৬৮ সেন্টিমিটার। ওজন বিএমআই হিসেবে থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে কেবিন ক্রু হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদন যেভাবে: প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা-নভোএয়ার লিমিটেড, হাউজ-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর