, | |

মূলপাতা বিনোদন

আবারও বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা


চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিন
প্রকাশের সময় :২১ জুলাই, ২০২২ ১১:২১ : অপরাহ্ণ

গত ২ মাস আগে বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছেন স্বামীকে। সেই সঙ্গে জানিয়েছেন নিজের বিয়ের খবর।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। পেশায় মাল্টিন্যাশনাল এক কোম্পানির মার্কেটিং বিভাগের কর্মকর্তা।

জানা গেছে, গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা রবিন সেখানে থেকে নিয়েছেন উচ্চতর ডিগ্রি।

বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘বিয়ের পরেই আমিসহ পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনায় আক্রান্ত ছিলেন। এ জন্য বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।’

রবিন প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজের সূত্র ধরেই তার সঙ্গে পরিচয় হয়। তিন বছরের সম্পর্ক আমাদের। শুরুতে বন্ধুত্ব ছিল। পরে দুজনেই চিন্তা করে দেখলাম, একসঙ্গে সংসার করতে পারি। পরিবারকে জানাতেই তারা আমাদের মতামত গুরুত্ব দেন। বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সবই পেয়েছি রবিনের মধ্যে। সেখান থেকেই মূলত সম্পর্ক মজবুত হয়।’

পূর্ণিমা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

পূর্ণিমার এটা দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে একটি মেয়েও রয়েছে।

তিন বছর আগে ফাহাদের সঙ্গে পূর্ণিমার ডিভোর্স হয়। উমাইজা বর্তমানে তার মা পূর্ণিমার সঙ্গেই রয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর