, | |

মূলপাতা জাতীয়

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় ভার্মা


প্রণয় কুমার ভার্মা
প্রকাশের সময় :১২ জুলাই, ২০২২ ৯:০৭ : অপরাহ্ণ

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় কুমার ভার্মা।

আজ মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম উইওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঢাকায় নিযুক্ত বর্তমান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে লন্ডনে নিয়োগ দেয়া হবে।

প্রণয় ভার্মা বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের পারমাণবিক কূটনীতির তত্ত্বাবধানকারী পরমাণু শক্তি বিভাগে এক্সটারনাল রিলেশনের মহাপরিচালকও ছিলেন।

এর আগে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছিল ভারতীয় কয়েকটি গণমাধ্যম। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ হিসেবে দায়িত্বে আছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর