দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্ত হয়েছে ২ হাজার ২৪১ জন। এ সময় কারো মৃত্যু হয়নি।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার করোনায় তিনজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২ হাজার ৮৭ জনের।
আরও পড়ুন: করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নতুন নির্দেশনা, না মানলে ব্যবস্থা
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫২ জন।
এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
