, | |

মূলপাতা চাকরি

চট্টগ্রামসহ ৫ জেলায় চাকরির সুযোগ দিচ্ছে এসিআই


প্রকাশের সময় :২৩ জুন, ২০২২ ৬:২৯ : অপরাহ্ণ

এসিআই লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে হাইজেনিক প্রডাক্ট খাতে জনবল নিয়োগ দেওয়া হবে।

শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: টেরিটরি ম্যানেজার।

পদের সংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টাস বা স্নাতক পাস।

অন্যান্য যোগ্যতা: কসমেটিক্স/ টয়েলেট্রিজ/পারসোনাল কেয়ার, ম্যানুফেকচারিং, মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা সমমান বিষয়ে জানাশোনা থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ৩৫ বছর।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট।

আবেদন যেভাবে: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর