প্রকাশের সময় : ১৯ জুন ২০২২, ৬:১৫ অপরাহ্ণ
সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আগামী মঙ্গলবার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।
আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে হেলিকপ্টারযোগে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।
ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।
