, | |

মূলপাতা বিনোদন

এবারের ঈদেও গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান


ড. মাহফুজুর রহমান
প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০২২ ৭:০৩ : অপরাহ্ণ

এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান। ১০টি একক গান গাইবেন তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, ঈদুল ফিতরের প্রথম দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় তার একক সংগীতানুষ্ঠান প্রচার হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঈদ-উল-আযহার সময় মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ নামে প্রথম গানের অনুষ্ঠান করেন। এর পর থেকে তিনি একাধারে ব্যাপক জনপ্রিয়তা ও সমালোচনা কুড়ান।

ব্যাপক সমালোচনা হলেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি সে বছরের ঈদে প্রচারিত সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল।

সব সমালোচনা উপেক্ষা করে মাহফুজুর রহমান গত কয়েক বছর ধরেই নতুন নতুন গান নিয়ে আসছেন দর্শকশ্রোতাদের জন্য।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর