, | |

মূলপাতা চাকরি

অভিজ্ঞতা ছাড়াই ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, বেতন শুরুতেই ৫৫ হাজার


প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২২ ১০:১৫ : পূর্বাহ্ণ

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ফিউচার লিডার প্রোগ্রামের অধীনে অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগ দেবে। ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে এমন যোগ্য কর্মী খুঁজছে তারা।

নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

শিক্ষাগত যোগ্যতা: শীর্ষস্থানীয় যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগে থাকা যাবে না।

বয়সসীমা: ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: ১ বছরের শিক্ষানবিশ সময় চলাকালে মাসিক বেতন হবে ৫৫ হাজার টাকা।।

অন্যান্য সুবিধা: ১ বছরের ট্রেইনি পিরিয়ড সফলভাবে সম্পন্ন করতে পারলে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার থেকে সরাসরি প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন।

চাকরির শর্তাবলী: নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের সঙ্গে ৫ বছরের কাজের চুক্তি করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের সঙ্গে লিখিত পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে। যোগ্যতা অনুযায়ী নির্বাচিতদের ইন্টারভিউতে ডাকা হবে।

আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর