, | |

মূলপাতা শিক্ষা

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে যতক্ষণ চলবে ক্লাস


প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২২ ৯:১৫ : অপরাহ্ণ

পবিত্র রমজান মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতী শাখা শুরু হবে সকাল সাড়ে ৮টায়, চলবে ১১টা ১০মিনিট পর্যন্ত। দিবা শাখা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই শিফটের জন্য প্রতিদিন ৪টি ক্লাস এবং এক শিফটের জন্য প্রতিদিন ৫টি ক্লাস অনুষ্ঠিত হবে।

ক্লাস পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে বলেও জানা হয় বিজ্ঞপ্তিতে ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় ঘাটতি পূরণে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। রমজানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর