, | |

মূলপাতা স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায়ও করোনায় মৃত্যু নেই, বেড়েছে শনাক্ত


প্রকাশের সময় :২২ মার্চ, ২০২২ ৫:১২ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায়ও (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ১১৭ জন) অপরিবর্তিতই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২১ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় করোনা শনাক্ত হয় ১১৬ জনের।

আরও পড়ুন:

দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে যেসব সমস্যায় পড়তে পারেন

ক্যান্সারের কাছে হেরেই গেলেন হাসপাতালে বিয়ে করা সেই ফাহমিদা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

ঐশ্বরিয়াকে একা ঘরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন পরিচালক!

২০২১ সালের বিশ্বসুন্দরী কে এই ক্যারোলিনা বিলাওস্কা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর