বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম বেড়ে ভরি ৭৫ হাজার টাকা



নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি ২০২২, ৮:২৯ অপরাহ্ণ

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে।

সে হিসেবে এখন থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৭৪ হাজার ৯৭৩ দশমিক ৮০ টাকায়।

বৃহস্পতিবার থেকে নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৪ হাজার ৯৭৩ দশমিক ৮০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৫০ দশমিক ৭০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৭৯৮ দশমিক ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ১৮৭ দশমিক ৪০ টাকায়।

এর আগে গত বছর ১৫ ডিসেম্বর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছিল ৫০ হাজার ৯১৩ টাকা। আজ বুধবার পর্যন্ত এটি কার্যকর ছিল।

রুপার দাম থাকছে অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানায় বাজুস।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর