বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা চাকরি

পারটেক্স গ্রুপে চাকরির সুযোগ



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৪ জানুয়ারি ২০২২, ৯:৩১ পূর্বাহ্ণ

পারটেক্স স্টার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স টিস্যু লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটিতে ডিভিশনাল সেলস ম্যানেজার ও রিজিওনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ডিভিশনাল সেলস ম্যানেজার পদের জন্য প্রার্থীর ১০ থেকে ১২ বছর এবং রিজিওনাল সেলস ম্যানেজার পদের জন্য প্রার্থীর আট থেকে ১০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে টিস্যু সেলস অ্যান্ড মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট ও টিস্যু ব্র্যান্ডিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সিভি ই-মেইল করতে পারবেন (hr.danish@danishbd.com) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি, ২০২২।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

পারটেক্স গ্রুপে চাকরির সুযোগ

চাকরির খবর আরও পড়ুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর