মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে আজ সকাল ৬টা ৩০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
