, | |

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ, মৃত্যু ৬


প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২১ ৫:০৮ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩২৯ জনের। যা এর আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।

দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ১৭৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশে দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর