, | |

মূলপাতা স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত


প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২১ ৪:১৮ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭৭ জনের।

দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় ১ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৬৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশে দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর