, | |

মূলপাতা আন্তর্জাতিক

আফগানিস্তানে সেনা পাঠালে ফল ভালো হবে না, ভারতকে তালেবানের কড়া হুঁশিয়ারি


প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২১ ১১:৪৫ : পূর্বাহ্ণ

আফগানিস্তানে সৈন্য প্রেরণ নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তালেবান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিলেন তালেবানের মুখপাত্র মহম্মদ সোহেল শাহীন।

সংবাদ সংস্থা এএনআই-কে তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বলেন, ‘সেনার ভূমিকা বলতে আপনারা কী বলতে চাইছেন? যদি ভারতীয় সেনা আফগান সেনাকে সাহায্য করার জন্য আসে তা হলে সেটা তাদের জন্য ভালো হবে না। আফগানিস্তানে অন্য দেশের সেনাদের সঙ্গে কী হয়েছে সেটা সবাই দেখেছে। তারা এলে আগে থেকে সব জেনেই আসবে।’

এদিকে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তালেবানের কোনও বৈঠক হয়েছে কি না, সেই বিষয়ে কিছু বলতে চাননি তালেবানের মুখপাত্র।

তালেবান মুখপাত্র বলেন, ‘আমাদের স্পষ্ট নীতি হল যে আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না। তাছাড়া অন্য কোনও দেশের বিরুদ্ধেও আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’

এদিকে পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালেবানের আঁতাত রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সুহেল শাহীন বলেন, ‘এগুলো ভিত্তিহীন অভিযোগ। কোনো গোষ্ঠীর সঙ্গে এর কোনও সংশ্লিষ্টতা নেই। এগুলো আমাদের বিরুদ্ধে তৈরির নীতি অনুযায়ী ছড়ানো মিথ্যাচার। এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দূতাবাস বা রাষ্ট্রদূতের ক্ষতি করা হবে না। আমরা আগেও এই কথা বলেছি।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর