, | |

মূলপাতা জাতীয়

একদিনে করোনায় মৃত্যু ২৪১, শনাক্ত ১০ হাজারের বেশি


প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২১ ৬:১৮ : অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন।

এ পর্যন্ত দেশে করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের।

আজ রোববার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত হয়ে ২৬১ জনের মৃত্যু হয়েছিল। এ সময় করোনা শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং ১১৩ জন নারী।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০১ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৬২, খুলনায় ৪৫, রাজশাহীতে ৮, বরিশালে ১২, সিলেটে ৭, রংপুরে ১০ ও ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ৪৯, ৬১ থেকে ৭০ বছরের ৭০, ৫১ থেকে ৬০ বছরের ৫৪, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের এক এবং ১০ বছরের নিচে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর