, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ১৬ জন 


প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২১ ১০:০১ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে মৃত্যু যেন লাফিয়ে বাড়ছে। একদিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ২৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার (৪ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রামে ১ হাজার ২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ১০ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪.৯২ শতাংশ।

শনাক্ত রোগীদের মধ্যে ৮৪৪ জন নগরীর ও ৪৪১ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ১০ জন উপজেলার ও ৬ জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। এর মধ্যে ৬৪ হাজার ৪৫৯ জন নগরীর ও ২১ হাজার ৯৭০ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ১০১০ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫৯৭ জন ও উপজেলার ৪১৩ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর