, | |

মূলপাতা রাজধানী

অবশেষে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন, আটক ৫


প্রকাশের সময় :১৯ জুলাই, ২০২১ ১২:৩৫ : অপরাহ্ণ

ছিনতাই হওয়ার ৪৯ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) রাতে মেবাইলটি ধানমন্ডি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ ও মো. জীবন।

গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।

পরদিন পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের তার ফোন ছিনতাই হওয়ার ঘটনাটি জানান। তিনি বলেছিলেন, ‘আমার গাড়িতে পতাকাও ছিলো। তারপরও ছিনতাইকারী মোবাইল ফোনটা নিয়ে গেলো। আমার ছেলে আমেরিকা থেকে ১ হাজার ডলার দিয়ে ফোনটি কিনে পাঠিয়েছিলেন।’

এ ঘটনায় ১ জুন কাফরুল থানায় একটি মামলা করা হয়।

পরে ৪ জুন রাতে ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্ত করে পুলিশ। কিন্তু ফোনটি পাওয়া যায়নি। পরে জানা যায়, কেউ একজন দোকান থেকে মন্ত্রীর ফোন কিনেছে কিন্তু ফোনটি সেই ক্রেতাও বন্ধ রাখে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর