, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে একদিনে রেকর্ড ১১শ জন গ্রেপ্তার


প্রকাশের সময় :৭ জুলাই, ২০২১ ৮:২১ : অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন মানাতে মামলা-জরিমানা করেও লোকজনকে ঘরে রাখা যাচ্ছে না। কঠোর লকডাউনের ৭ম দিনে অকারণে রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছেন। ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) লকডাউনের সপ্তম দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম (বিধিনিষেধ) অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়।

ঘরের বাইরে আসায় ২৪৫ জনকে জরিমানা করা হয় এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা। তাছাড়া সরকারঘোষিত লকডাউনে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

মঙ্গলবার কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৪৬৭ জন। ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়। এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর