, | |

মূলপাতা রাজধানী

রেস্টুরেন্টে মরা মুরগি জবাই, হাতেনাতে ধরা


প্রকাশের সময় :১২ জুন, ২০২১ ৮:১৫ : অপরাহ্ণ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ১১৯টি মরা মুরগি জব্দ করা হয়েছে। এই সময় রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত সাত জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে এসব মরা এবং অসুস্থ মুরগি এনে রান্নার জন্য জবাই করার সময় একজন ক্রেতা তা লক্ষ্য করেন। তিনি এপিবিএনের দায়িত্বরতদের কাছে বিষয়টি জানালে তারা এসব মুরগি জব্দ করে। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজকে জানানো হলে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

তবে এ বিষয়ে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট বা এপিবিএনের পক্ষ থেকে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর