, | |

মূলপাতা স্বাস্থ্য

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যসচিব


প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২১ ৬:৩০ : অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। আজ শুক্রবার (২ এপ্রিল) তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। তাই শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আব্দুল মান্নান।

গত বছরের ৪ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান আব্দুল মান্নান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর