, | |

মূলপাতা বিএনপি

বিএনপি নেত্রী নিপুন রায় আটক


প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২১ ৪:৪০ : অপরাহ্ণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৮ মার্চ) সাড়ে তিনটার দিকে রাজধানীর রায়ের বাজার বাসা থেকে তাকে আটক করা হয়। নিপুন রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গয়েশ্বর চন্দ্র রায় জানান, আজ বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর রায়েরবাজার এলাকার বাসা থেকে নিপুন রায়কে আটক করা হয়। কেন বা কি অভিযোগে আটক করা হয়েছে তা বলতে পারেননি তিনি।

বাসার সদস্যরা জানান, কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোষাকের সদস্যরা ভবনের চার তলায় উঠে ধরে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে যেসব সব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর