, | |

মূলপাতা বিএনপি

করোনায় আক্রান্ত রুহুল কবির রিজভী


প্রকাশের সময় :১৭ মার্চ, ২০২১ ৯:১৫ : অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য স্যাম্পল দিলে পজিটিভ রিপোর্ট আসে।

একটি গণমাধ্যমকে রিজভী জানিয়েছেন, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এর মধ্যে আজ রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য স্যাম্পল দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

তিনি জানান, এখনো তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

রিজভী তার সুস্থতার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর