, | |

মূলপাতা জাতীয়

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা


প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২১ : অপরাহ্ণ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।

এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও উল্লেখ করেন।

চিঠিতে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছে ট্রাম্প লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা রয়েছে। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের সামনে একটি ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে আমি মনে করি।’

চিঠির শেষাংশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণের জন্য শুভকামনা জানান ট্রাম্প।

আরও পড়ুন: নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন, বেতন কত বাড়ছে?

Rajniti Sangbad


আরও খবর