, | |

মূলপাতা বিনোদন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন


অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৯ : অপরাহ্ণ

ইতালির ভেনিসে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলা করেছেন। আজ মঙ্গলবার ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করেন তিনি। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী।

ভিডিওতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধেই মামলা করা হয়েছে বলে জানা গেছে।

মামলা দায়েরের সময় মিলান কনস্যুলেট অফিসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

এর আগে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করেন বাঁধন। সেখানে তিনি জানান, মামলা দায়ের না করে ভেনিস ছাড়বেন না তিনি। হামলার ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান অভিনেত্রী।

বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন আজমেরী হক বাঁধন।

উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভেনিসের স্থানীয় এক পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধনের ওপর হামলা করেন। এসময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।

হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালান বলেও অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এসময় তাকে গালাগালিও করা হয়।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুন: ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর