, | |

মূলপাতা জাতীয়

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ, প্রতি বর্গফুট কত?


পুরোনো ছবি।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৩ মে, ২০২৬ ৫:৩১ : অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এই নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এ বছর লবণযুক্ত চামড়ার দাম নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে:

গরুর চামড়া (ঢাকা মহানগর) : প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা (গত বছর ছিল ৬০-৬৫ টাকা)।

গরুর চামড়া (ঢাকার বাইরে) : প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা (গত বছর ছিল ৫৫-৬০ টাকা)।

খাসির চামড়া (সারা দেশে) : প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা।

বকরির চামড়া (সারা দেশে) : প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ব্রিফিংয়ে জানান, কোরবানির পশুর চামড়া যেন অযত্নে নষ্ট না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ী এবং মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও লবণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যেন কোনো ধরনের অব্যবস্থাপনা তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।’

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর