, | |

মূলপাতা প্রবাসে রাজনীতি

লন্ডনে দেড় ঘণ্টা একান্ত বৈঠক করলেন ড. ইউনূস ও তারেক রহমান


লন্ডনে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান।
প্রকাশের সময় :১৩ জুন, ২০২৫ ৩:৪৩ : অপরাহ্ণ

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টা একান্ত বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে হুল প্রতীক্ষিত এই একান্ত বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সাড়ে ৩টায়।

জানা গেছে, বৈঠকে ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান।

এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।

এর আগে গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

 

তারেক রহমান হোটেলে পৌঁছালে ড, মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন। সে সময় ‘ওয়েলকাম’ বলে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন।

বিএনপি মিডিয়া সেল সেই মূহুর্তের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, হ্যান্ডশেক করার পর ড. ইউনূস ও তারেক রহমান কুশলাদি বিনিময় করেন। তখন তারেক রহমান বলেন, ‘ইটস অ্যা রিয়েল অনার ফর মি।’

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে তারেক রহমানের সঙ্গে ছিলেন। তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। সে সময় ড. ইউনূস সবার সঙ্গে হ্যান্ডশেক করেন।

তারেক ড.ইউনূসের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, জানতে চান শরীর কেমন আছে। উত্তরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, ‘চলছে, টেনেটুনে।’

এ সময় তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। বলেন, ‘আম্মা সালাম জানিয়েছেন।’ ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনাকেও আমার সালাম দেবেন।’

ভিডিও ক্লিপে এ সময় তাদের লন্ডনের আবহাওয়া নিয়েও কথা বলতে শোনা যায়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আবহাওয়াটা খুব ভালো, যে কদিন আমি এখানে আছি, আবহাওয়াটা বেশ প্লেজেন্ট। খুবই এনজয় করলাম। সামনে পার্ক।’

তারেক রহমান জানতে চান, প্রধান উপদেষ্টা পার্কে হাঁটতে গিয়েছিলেন কিনা। উত্তরে ড. ইউনূস বলেন, ‘এখানে পরিবেশ খুব ভালো, হাঁটার অনেক জায়গা।’

কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।

আরও পড়ুন: সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান ড. ইউনূসের, হতাশ টিউলিপ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর