, | |

মূলপাতা জাতীয়

দুই ছেলেসহ করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক


প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২২ ১:০৩ : পূর্বাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার দুই ছেলেসহ কনোরায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানান তিনি।

দুই ছেলেসহ করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

রাত ১২টার দিকে ফেসবুক পোস্টে পলক লেখেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

ফেসবুক পোস্টের লোকেশন হিসেবে তিনি মিনিস্টার্স কোয়ার্টার বাংলাদেশ পার্লামেন্ট ট্যাগ করেন।

আরও পড়ুন: ওমিক্রনের বিস্তার ঠেকাতে ১৫ দফা নির্দেশনা, যা মানতে হবে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর