, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

লকডাউনে ব্যাংকে লেনদেন চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত


প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২১ ৬:৩০ : অপরাহ্ণ

করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে ব্যাংক লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল সোমবার থেকে ১১ই এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে ব্যাংকে আড়াই ঘণ্টা লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর বেলা সাড়ে ১২টা পর্যন্ত তা চলবে।

আজ রোববার (৪ এপ্রিল) লকডাউনের জন্য ব্যাংকিংয়ের নতুন সময়সূচি নির্ধারণ করে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে এই সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন গ্রাহকরা। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর